BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

কালিয়ায় ঘের মালিকদের সুবিধার্থে সরকারি খাল বন্ধ করে রাস্তা নির্মাণ

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-07-26 19:57:37 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 170 বার।


কালিয়ায় ঘের মালিকদের সুবিধার্থে সরকারি খাল বন্ধ করে রাস্তা নির্মাণ

-নড়াইল প্রতিনিধি :

নড়াইলের  কালিয়া পৌরসভার গোবিন্দ নগর গ্রাম সংলগ্ন ভক্তডাঙ্গা বিলের মধ্যবর্তী সরকারি খুলনা-কালিয়া ওয়াবদা বড় খালের পানি প্রবাহের পথ বন্ধ করে প্রভাবশালীরা রাস্তা নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে ঘের মালিক শিব বর্মন জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। অতি দ্রæত খালের বাঁধ অপসারণ করে উন্মুক্ত করার দাবি স্থানীয়দের।

সরেজমিন জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালীদের হাতে রেখে প্রায় এক বছর নিজের সুবিধা মত খালের ওপর বাঁধ দিয়ে খালের পানি প্রবাহ নষ্ট করে চলেছেন ঘের মালিকের সংঘবদ্ধ দল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রান্তিক চাষীরা। তারা অতি দ্রæত খালের বাঁধ অপসারণ করে উন্মুক্ত করার দাবি জানান । 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান,খালের পানিপথ বন্ধ করে বাঁধ  দেওয়ার কারণে ফসলী জমির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারায় অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। 

সরকারি খালে বাঁধ দেওয়ার বিষয় শিব বর্মন ভুল স্বীকার করে বলেন,  এ ব্যপারে আমাকে কেউ কিছু বলেননি। তবে অভিযোগ আসায় বাঁধটি ছেড়ে বা কেটে দেওয়া হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, সরকারি খাল সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারোর ব্যক্তি সার্থে খালে বাঁধ দেওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য অফিসারকে সরেজমিনে গিয়ে বিধি  মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন