প্রকাশঃ 2024-07-27 19:47:48 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 180 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে । ২৬ জুলাই শুক্রবার গভীররাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহলপুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জমান উদ্ধার করে। পুলিশ তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা করেছে।
পুলিশ জানায়,শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়ি একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল নিয়ে দুইজন পালিয়ে যায়। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটর সাইকেল সহ ৫জনকে পুলিশ আটক করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন নড়াইলের নড়াগাতি থানার মোঃ মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের মোঃ আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মোঃ সবুজ (৫৬), খুলনার খালিশপুরের মোঃ শুভ (২৪), এবং বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মোঃ আবু সাঈদ মোল্যা (২৫)। এরা প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। এদের কয়েকজনের নামে খুলনা,বাকেরগঞ্জ থানায় ডাকাদির মামলা রয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো.সাইফুল ইসলাম বলেন,এলাকার গরুচুরি এবং নানা ধরনের ডাকাতির কাজে এরা জড়িত। এদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel