BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

সাংবাদিক শেখ আমিনুর হোসেনর মাতা ও সাংবাদিক নুরুজ্জামানের মৃত্যুতে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের শোক

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-07-29 20:19:27 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 153 বার।


সাংবাদিক শেখ আমিনুর হোসেনর মাতা ও সাংবাদিক নুরুজ্জামানের মৃত্যুতে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের শোক

- সাতক্ষীরা প্রতিনিধি: 

অনলাইন পোর্টাল দেশ টাইমস এর সম্পাদক শেখ আমিনুর হোসেন’র মাতা আয়েশা খাতুন শুক্রবার আনুমানিক রাত ১০ টা ৪৫ মিনিটের সময় সদরের লাবসা ইউনিয়নের নলকূড়া গ্রামে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। 

একই দিন আনুমানিক রাত সাড়ে ১০ টায় অনলাইন পোর্টাল নীল আকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান সাতক্ষীরার শ্যামনগর থেকে নূরনগরে বাই-সাইকেল যোগে  নিজ বাড়িতে ফেরার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি ও দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার শ্যামনগর প্রতিনিধি এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের বার্তা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড এ বি এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক আজাদ বানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন, কার্যকরী সদস্য ও দৈনিক কাফেলা পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সুকুমার দাস বাচ্চু, দৈনিক আজকের জনবানী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মোঃ আছাদুজ্জামান লিটন, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক বাংলাদেশ নিউজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ প্রমুখ। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন