প্রকাশঃ 2024-08-01 12:16:12 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 170 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার
(৩০জুলাই)
দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের পৃথক মামলায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন ও মোঃ সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হলেন যশোর কতোয়ালি থানার কচুয়া মোল্যাপাড়া এলাকার সলেমান শেখের ছেলে মফিজুর রহমান ও খুলনা শহরের খানজাহান আলী থানাধীন পাড়িয়াডাঙ্গা এলাকার আফসার শেখের ছেলে মোঃ হযরত শেখ। দন্ডপ্রাপ্ত হযরত পলাতক থাকায় তার অনপস্থিতিতেই আদালত এ রায় দেন।
আদালত সূত্রে জানাগেছে, দন্ডপ্রাপ্ত মফিজুর ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর নড়াইল যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার সিতারাপপুর এলাকায় ২৩ বোতল ফেন্সিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হয়। এ দিকে দন্ডপ্রাপ্ত হযরত শেখও ধরা পড়ে ২৩ বোতল ফেন্সিডিলসহ। তাকে একই উপজেলার চাঁচড়া এলাকায় বাসে তল্লাশির সময় মোঃ আব্দুুল বাবু নামে তার এক সহযোগিসহ ডিবি ২০১২ সালে আটক করে। উভয় ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিচারকাজ চলাকালে এক পর্যায়ে জামিনে মুক্ত হয়ে আসামি হযরত পালিয়ে যায় এবং তার সহযোগি আব্দুল বাবু মারা যায়। আদালত পরে বাবুকে মামলা থেকে অব্যাহতি দেন। দুইটি মামলার স্বাক্ষ্য প্রমানে একটিতে আসামি মফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০হাজার টাকা জরিমানা আনাদায়ে ৬মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। অন্য মামলায় আসামি হযরত শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel