মাগুরায় মুদি দোকানে দুর্ধর্ষ চুরি!
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-08-01 12:17:08 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 205 বার।
-মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে রেজাউল স্টোর নামে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সাচিলাপুর বাজারে এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে রেজাউল স্টোরের মালিক রেজাউল বিশ্বাস বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি দোকান অগোছালো অবস্থায় পড়ে আছে। দোকানে ঢুকে উপরে টিনের চালার দিকে তাকিয়ে দেখি চালা খোলা। চোরেরা টিনের চালা খুলে দোকানে ঢুকে দোকানে রাখা বিভিন্ন ব্যান্ডের প্রায় ৪৫ হাজার টাকার সিগারেট ও বেশ কিছু টাকা নিয়ে গেছে৷ আর কোনকিছু নিয়েছে কি না এই মুহুর্তে বুঝতে পারছি না। একই কায়দায় গত জুলাই মাসের ২৫ তারিখের দিকে চোরেরা সিগারেটসহ প্রায় ৭০ হাজার টাকার মত মালামাল নিয়েছিল। সকালে বিষয়টি আমি বাজার কমিটির সাধারণ সম্পাদককে জানিয়েছি।
সাচিলাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নওজেশ বিশ্বাস বাশি বলেন, বিষয়টি জানার পর সেখানে গিয়েছিলাম। আমরা বাজার কমিটির মাধ্যমে বসে দেখি কোন সমাধান করতে পারি কি না।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে আমি শুনেছি। দোকান মালিকের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।