BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-08-01 12:18:17 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 158 বার।


মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

-মোঃ সাইফুল্লাহ ;
"ভরবো মাছে মোদের দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ" এই  প্রতিপাদ্য নিয়ে  মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা  হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্্যালী বের হয়। র্্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে শ্রীপুর উপজেলার  হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল রেজা ও মৎস্য চাষী আইনাল মজুমদার ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন