BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-08-01 13:46:44 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 222 বার।


নড়াইলে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১

-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাইয়েরা।এ সময় তার সাথে থাকা সবুজ কাজী (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১ আগস্ট) সকাল ৯টার দিকে লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নয়ন শেখ বয়রা বাগবাড়ি এলাকার মৃত শেখ কবিরুল হক এর ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বয়রা গ্রামের কবির শেখ এর সাথে আপন দুই ভাই জাকির শেখ ও গোলজার শেখের সাথে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১ আগষ্ট) সকালে নয়ন শেখ স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য লোহাগড়ার একটি ক্লিনিকে রওনা করেন। মোটরসাইকেল যোগে নয়ন ও সবুজ লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌছালে ওৎ পেতে থাকা কয়েকজন তাদের মোটরসাইকেলর গতিরোধ করে। এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাড়ি কুপিয়ে যখম করে। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন