BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বেনাপোলে কবর স্থানের জন্য সেন্টমার্টিন পরিবহনের এক লক্ষ টাকা অনুদান

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-08-01 13:52:35 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 164 বার।


বেনাপোলে কবর স্থানের জন্য সেন্টমার্টিন পরিবহনের এক লক্ষ টাকা অনুদান

-বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ড এর বড়আঁচড়া কবর স্থানের জন্য নগদ এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। সেন্টমার্টিন পরিবহনের পক্ষে অনুদানের চেকটি প্রদান করেন যশোর জেলা সেন্টমার্টিন পরিবহন ইনচার্জ মোঃ আশাদুজ্জামান আশা।

এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল চেকপোষ্ট পরিবহন কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন, সামাজিক ব্যক্তিত্ব রিওন হোসেন, জাহাঙ্গীর  হোসেন, শামিম হোসেন ও উক্ত পরিবহনের বেনাপোল শাখার  সকল কর্মচারী কর্মকর্তা।

পরিবহনের ইনচার্জ আশাদুজ্জামান আশা বলেন,  আমার সেন্টমার্টিন পরিবহন কর্তৃপক্ষ সব সময় মানব সেবায় নিয়োজিত। তিনি বলেন, সামাজিক সব ধরনের কাজে অংশগ্রহন করার জন্য পরিবহন কর্তৃপক্ষ সব সময় প্রস্তুত। এরপরেও যদি উক্ত কবর স্থানে কোন অর্থ সংকট থাকে আমাকে কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন সাধ্যমত সেখানে তারা অংশগ্রহন করবেন।

বেনাপোল পরিবহন কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, সেন্টমার্টিন পরিবহনের মত সকল প্রতিষ্ঠানের মানবিক কারনে সাহয্যর জন্য এগিয়ে আসা উচিত।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন