নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রথম বিক্ষোভ-পুলিশের বিরুদ্ধে মারধোর এবং আটকের অভিযোগ
খুলনা বিভাগ
নড়াইল জেলা
প্রকাশঃ 2024-08-03 19:15:27 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 205 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে প্রথমবারের মতো বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার(৩ আগষ্ট) বিকালে মাইজপাড়া আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা মাইজপাড়া বাজারে এই বিক্ষোভ মিছিল করে। এসময় পুলিশ বাধা দিয়ে কয়েক শিক্ষার্থীকে কিল-চড় মারার অভিযোগ উঠেছে। পরে বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আগামীকাল অনুরূপ কর্মসূচীর ঘোষনা করা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা জানায়, বিকালে বৈষম্যবিরোধী ছাত্ররা মাইজপাড়া কলেজে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। এরপর পুলিশ এসে সেখানে বাধা দেয় এবং কয়েকছাত্রকে মারধোর করে। তাদের অভিযোগ পুলিশ মিছিলে নেতৃত্বদানকারীদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের হয়রানী শুরু করেছে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মো.সাইফুল ইসলাম এর কাছে ছাত্রদের মারধোরের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন “তাদের জিগান” এরপর আটকের ব্যাপারে প্রশ্ন করলে উল্টো প্রশ্ন করেন “আটক হবে কেন?”