BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল কে দল থেকে বহিঃস্কার

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-08-07 19:18:25 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 202 বার।


কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল কে দল থেকে বহিঃস্কার

জেলা বি এনপি সাধারন সম্পাদক সহ ৫ জনকে গুলি ও কুপিয়ে জখম-
কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল কে দল থেকে বহিঃস্কার

-নড়াইল প্রতিনিধিঃ 

নড়াইলের জেলা বি এনপির সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম এর উপর গুলিবর্ষন এবং গুলি ও কুপিয়ে জখম হয়েছে। এই তথ্যের ভিত্তিতে খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তকে দল থেকে বহিঃস্কার করেছে কেন্দ্রীয় কৃষকদল। 

বুধবার বিকালে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় দফতর সম্পাদক মো.শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রদান করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে,কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সিদ্ধান্তক্রমে দলীয় শৃংখলা ভঙ্গের সুস্পস্ট অভিযোগের ভিত্তিতে মোস্তফা কামালকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

৬ আগষ্ট বিকালে জেলা বি এনপির সাধারন সম্পাদক মনিরুল বিকালে একটি জানাযা সেরে মোটর সাইকেলে ফেরার পথে একটি প্রাইভেট কার থেকে খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত মনিরুলকে লক্ষ্য করে ৩টি গুলি ছোড়ে। মনিরুলের পা ঘেসে গুলি বেরিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে মনিরুলের অনুসারীরা মোস্তফা কামালের বাড়ি গেলে তাদের উপর গুলিবর্ষন করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ ও কোপের আঘাতে আহত হন। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাত থেকে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

জেলা বি এনপি সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বলেন,মোস্তফা কামাল দলীয় পরিচয়ে ভাংচুর ও লুটপাট চালাচ্ছে, এটাতে বাধা দেয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে সরিয়ে দিতে চেয়েছে। বিষয়টি আমি দলীয় উচ্চ পর্যায়ের সকলকে অবগত করেছি।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন