শালিখায় সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক র্যালি
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-08-09 20:09:43 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 187 বার।
-শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় সহিংসতা প্রতিরোধে সার্বজনীন ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা ও শালিখা উপজেলাকে পুনর্গঠনের লক্ষ্যে ছাত্রজনতার সচেতনতা মূলক র্যালি এবং ক্লিন শালিখা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার বেলা ১২টায়। উপজেলার আড়পাড়া বাজারের ছাত্রজনতা আয়োজিত এ কর্মসূচিতে আলোচনাকালে শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন বলেন, ‘আমাদের উপজেলায় বসবাসরত ধর্ম বর্ণ দলবল নির্বিশেষে যারা আছি। আমরা সবাই ভাই ভাই। অতএব এই ভ্রাতৃত্ববোধে কেউ কোনরকম ব্যাঘাত সৃষ্টি করার অপচেষ্টা করবে না। করলে তার জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ আরো বক্তব্য রাখেন সদস্য সচীব মনিরুজ্জামান চকলেট, ছাত্র মোঃ নাসিম, উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি -জামায়তে ইসলামের সকল সংগঠনের নেতাকর্মি এবং ছাত্র-জনতা।