BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মাগুরায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-08-09 20:10:32 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 199 বার।


মাগুরায়  আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

-মােঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি  হিসে্বে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজন। 

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শামীম শরীফ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম, উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা , জাতীয় পার্টির সভাপতি মোঃ ওহিদুজ্জামান মিয়া, শ্রীপুর প্রেস ক্লাবের আহবায়ক ড. মুসাফির নজরুল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, সাংস্কৃতিক সংগঠক শিকদার মন্জুর আলম, সাচিলাপুর বাজার মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, ইসলামি আন্দোলন শ্রীপুর উপজেলার  সভাপতি মুন্সি আমানউল্লাহ, যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার অন্যতম  সমন্বয়ক মোঃ শাহরিয়ার হোসেন সাগর, রিংকু রায়, সদস্য মোঃ মেহেদী হাসান, এসএম সাজিদ আন নাফিউ, খান শাহরিয়ার খুশবু, মোঃ আনোয়ার খন্দকার, মৌমিতা কুণ্ডু, খামারপাড়া গিরিধারী আশ্রমের সেবাইত রামানন্দ কৃষ্ণ দাসসহ অন্যরা। 

সভায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বক্তাগণ উদ্বেগ প্রকাশ করেন এবং এ থেকে উত্তরণের জন্য মতামত দেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেন। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন