প্রকাশঃ 2024-08-09 20:18:34 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 227 বার।
-মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রন ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর অধ্যাপক এম বি বাকের, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহম্মদ বাচ্চু, সহকারী সেক্রটারী আব্দুল গাফফার মাগুরা সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন,পৌরসভার আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আমীর এম বি বাকের তার বক্তব্যে বলেন, ১৭ বছর পর আজ মুক্ত দেশে কথা বলার সু্যোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই। তিনি বলেন, কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরণের কাজ বন্ধে জ্মায়াতের জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছেন। কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় লুটপাট ভাংচুর করে পরিস্থিতি নৈরাজ্যকর করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা আর হতে দেয়া হবেনা। জামায়াতের নেতা কর্মীরা মনে করে দেশে কোন সংখ্যা লঘু নেই সবাই বাংলাদেশী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আন্দোলনে অংশগ্রহনকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতের নেতা কর্মীরা। ভোটের অধিকার ভাতের অধিকারের জন্য কাউকে যেন কথা বলতে না হয় সে ভাবে কাজ করতে হবে। মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম, প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান, সাংবাদিক ফয়সাল পারভেজ বক্তব্য রাখেন।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel