BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬টি অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-08-09 20:20:45 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 249 বার।


সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ৬টি অস্ত্র ও গুলি উদ্ধার

- সাতক্ষীরা প্রতিনিধিঃ 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর শুনে সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে একদল দূর্বৃত্ত কর্তৃক লুট করে নিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানার পিছনে জনৈক এক ব্যক্তির পুকুর পাড়ের পাশে বাগানের মধ্য থেকে এ অস্ত্র গুলো অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে, দুটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগরের চন্ডিপুর গ্রামের এক কৃষক থানার পিছনে জমি চাষ করতে গিয়ে কিছু অস্ত্র দেখতে পায়। তারপর অস্ত্রগুলো দেখে তিনি স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা এসে সেখান থেকে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করেন। 

অন্যদিকে, শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।

গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রতিনিধি সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দেয়ার জন্য দু’দিন ধরে এলাকাজুড়ে মাইকিং করা হচ্ছে। পুলিশের আহবানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে উক্ত অস্ত্র ও গুলি গুলো রেখে যাচ্ছেন।

উল্লেখ্য ঃ গত ৫ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল দূর্বৃত্ত দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পুলিশের দু’টি ভ্যানে আগুন জ¦ালিয়ে দেয়। এসময় থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারলেও তাদের ফেলে যাওয়া বেশ কিছু অস্ত্রসহ পর্যাপ্ত সংখ্যক গুলি এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন