BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

দীর্ঘ ১৫ বছর পর বাড়ীতে এলেন আলমগীর হোসেন সোহান।

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-08-13 18:07:46 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 264 বার।


দীর্ঘ ১৫ বছর পর বাড়ীতে এলেন আলমগীর হোসেন সোহান।

-মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে দীর্ঘ ১৫ বছর পর বাড়ীতে এলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান। 


হাসিমুখে গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সুনাতুন্দী গ্রামে আসেন তিনি। এ উপলক্ষ্যে শনিবার সকালে মাগুরা জেলার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল নেতাকর্মী তাকে কামারখালী ব্রিজের সামনে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। সেখান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর গাড়ি ও মোটরসাইকেল বহর তাকে গ্রামে বাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে নেমে প্রথমে তিনি তার মা মোছাঃ তালিমা বেগমের সাথে দেখা করেন। দীর্ঘ ১৫ বছর মা তার সন্তানকে দেখতে পারেননি। ছেলেকে জড়িয়ে ধরে মা কাঁন্নায় ভেঙ্গে পড়েন। মার সাথে সাক্ষাৎ শেষে বাড়ির সামনে "ট" বাজার রাস্তার মোড়ো সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবেদ আলী , সোহানের চাচা মুজিবুর রহমান, মাগুরা জেলা যুবদলের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মোঃ শামসুজ্জামান সুমনসহ অন্যরা। 
উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের আহবায়ক এস এম আবু তাহের, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বদরুল আলম লিটুসহ জেলার যুবদল,  স্বেচ্ছাসেবক দল ও ছাত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সহিদুল ইসলাম।  

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন