ইছালির সাবেক মেম্বার ইনছার আলীর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট
খুলনা বিভাগ
যশোর জেলা
প্রকাশঃ 2024-08-20 11:52:46 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 234 বার।
-যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের সাবেক মেম্বার এনায়েতপুর গ্রামের ইনছার আলীর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার সময় বাড়ির বেশ কয়েকজন সদস্যকে মারপিটও করা হয়। বর্তমানে ওই বাড়ির সদস্যরা এখন অন্যত্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী ইনছার আলী জানান, গত ৫ আগস্ট রাতে এলাকার যুবদলের সেক্রেটারি জাকির হোসেনের নেতৃত্বে খায়রুল, আশরাফুল, সবুজ, দলু, সুলতানসহ ২০/২৫ জনের একটি ক্যাডার বাহিনী তার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। প্রথমে বাড়ির লাইট ভাংচুর চালিয়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। পরে ঘরের দরজা, জানালা ভেঙে ঘরে ঢোকে। এরপর টিভি, টিভি টলি, ফ্রিজ, আলমারী, শোকেজ, ড্রেসিং টেবিল, বেচিং, চেয়ার, টেবিল, খাট ভাংচুর করে লুটতরাজ চালায়। ঘরে থাকা ১ লাখ ৪৬ হাজার নগদ টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণলাংকার, ২টি খাসি ছাগল নিয়ে যায়। এসময় বাধা দিতে আসলে তার স্ত্রী সালমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মেঝভাবি ফরিদা ইয়াসমিনকে মারপিট ও শ্লীতাহানী করে।
সন্ত্রাসীদের ভয়ে ইনছার মেম্বারের পরিবারের সদস্যরা এখন আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছে। তার ছেলে যশোর সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী এবং মেয়ে চতুর্থ ছোট ছেলে দ্¦িতীয় শ্রেণিতে অধ্যায়ন করে। তারা এখন স্কুল-কলেজে যেতে পারছে না। তাদের পড়াশুনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ প্রশাসনের কাছে যেতে সাহস পাচ্ছেন না। দফায় দফায় হুমকি দেওয়া হচ্ছে।