BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

নড়াইলে নিখোঁজের ৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আসুয়াতের

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-08-28 19:30:50 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 267 বার।


নড়াইলে নিখোঁজের ৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আসুয়াতের

-নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের ৫ দিন পার হলেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি।

গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত।

এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজে বাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৯২১।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বুধবার (২৮ আগস্ট) সকালে মুঠোফোনে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন