প্রকাশঃ 2024-09-23 08:10:49 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 517 বার।
-যশোর প্রতিনিধি:
দেড় মাসেও উদ্ধার হয়নি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ঘোষের মোটর সাইকেলটি। থানায় অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভুক্তভোগী ছাত্রনেতা মোটর সাইকেলটি হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, গত ৭ আগস্ট বেনাপোল-দূর্গাপুর সড়কের দূর্গাপুরের নজরুলের বাড়ির সামনে রেখেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে কে বা কারা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কারণে পতিত স্বৈরাচার সরকারের পতন হয়। এ কারণে পুলিশ মনবল হারিয়ে ফেলে। থানার কর্মকান্ড বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ১৩ আগস্ট বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ লিখিত অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, তদন্ত চলছে। মোটর সাইকেল চোর সিন্ডিকেট ধরার জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, মোটর সাইকেল উদ্ধার হবে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel