BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

যশোর জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-11-07 18:19:05 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 359 বার।


যশোর জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

-বেনাপোল প্রতিনিধি::
যশোরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বেনাপোলে জামায়াত ইসলামীর নেতা কর্মীরা খুনীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার সময় বিক্ষোভ মিছিলটি বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল শেষে বেনাপোল দুর্গাপুর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে অনতি বিলম্বে দোষিদের খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন। নেতারা বলেন, জামায়াত নেতা কর্মীরা কোন অন্যায়ের সথে আপোষ করবে না। কারন জামায়াতের নেতা কর্মীরা অন্যায় কোন কিছু করে না এবং প্রশ্রয় ও দেন না। এদেশে সুশাসন কায়েম করতে গেলে জামায়াতের বিকল্প কোন দল নেই। কারন এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দুর্নীতির  বাইরে নেই। সকল দল দেশের সম্পদ লুন্ঠন,বিদেশে অর্থ  পাচার খুন খারাপি সহ নানা অপকর্মে জড়িত থেকেছে। তাই দেশে শান্তি আনতে গেলে জামায়াতকে ক্ষমতায় আনার আহবান জানান।

বক্তব্য রাখেন বেনাপোল থানা জামায়াতের বেনাপোল থানা আমির রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী, ওলামা বিষয়ক দায়িত্বশীল কর্মী মাওলানা আরিফ বিল্লাহ, ও জামায়াত নেতা ইয়াকুব হোসেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন