BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে নিহত-১

চট্টগ্রাম বিভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা

প্রকাশঃ 2023-01-22 06:48:42 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 324 বার।


ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে নিহত-১

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে নিহত-১


-বিশেষ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন ব্যবহারের সময় তিন বন্ধু ট্রেনে কাটা পড়েছেন। এ ঘটনায় রিমঝিম (২০) নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারের পুনিয়াউট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে। আহত দুই তরুণের একজন আরাফাত (২২) সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও অন্যজন দিপু মিয়া (২৫) একই এলাকার বাদশা মিয়ার ছেলে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। ফোনে মনোযোগ থাকায় তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এসময় তিনজনই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দুজন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।


তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন